মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রাম থেকে শনিবার সকালে পরিত্যক্ত অবস্থায় পুলিশ সাতটি তাজা ককটেল উদ্ধার করেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, হরিশপুর গ্রামের সিদ্দিক মিয়ার বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় সাতটি ককটেল দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। তাজা ককটেলগুলো জর্দ্দার কৌটায় ভর্তি ছিল।


