মাগুরায় ৫ ভাষা সৈনিককে সম্মাননা প্রদান

মাগুরানিউজ.কমঃ 

10357523_152906dxf4237348420jut_7441688975570678414_n

মাগুরায় পাঁচ ভাষা সৈনিক, এ কে হামিদুজ্জামান এহিয়া, আবদুল জলিল খান, মির্জা সৈকত হোসেনকে মরণোত্তর এবং ভাষা সৈনিক খান জিয়াউল হক, আমিনুল ইসলাম মিয়াকে সম্মাননা দিয়েছে জেলা কবি-সাহিত্যিক ঐক্যজোট পরিষদ।

শুক্রবার সকালে স্থানীয় সৈয়দ আতর আলী গণগ্রস্থাগার চত্বরে মহান ভাষা শহীদদের স্মরণে আয়োজিত কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

10357523_152906dxf423tr7348420_7441688975570678414_n

অনুষ্ঠানে জেলা কবি-সাহিত্যিক ঐক্যজোট পরিষদের সভাপতি কবি বিবেকানন্দ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক আমিনুল ইসলাম চান্দু মিয়া, খান জিয়াউল হক, অধ্যক্ষ হাবিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার নাজমুল হাসান লোভন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি বিএমএ হালিম, মিয়া ওয়াহিদ কামাল বাবলু, পরেশ কান্তি বিশ্বাস অনিল দে মনি, সাইফুল ইসলাম হিরোক, শিকদার ওয়ালিউজ্জামান রিংকু প্রমুখ।

10357523_152906dxf4ft237348420_7441688975570678414_n

অনুষ্ঠানে ভাষা সৈনিক এ কে হামিদুজ্জামান এহিয়া, আবদুল জলিল খান, মির্জা সৈকত হোসেনকে মরণোত্তর এবং ভাষা সৈনিক খান জিয়াউল হক, আমিনুল ইসলাম মিয়াকে সম্মাননা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: