মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা শহরের স্বর্ণপট্টির ৩টি দোকানে গত রাতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরেরা দোকান ঘরের উপরের টিন কেটে ভিতরে ঢুকে নগদ ৫ হাজার টাকাসহ ১০ ভরি স্বর্নালংকার নিয়ে গেছে বলে দোকান মালিকদের অভিযোগ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাহাবুব আল হাসান জানান, গত রাত আনুমানিক ৩ টার দিকে শহরের মধুমিতা সিনেমা হলের সামনে স্বর্নপট্টির ৩টি জুয়েলারী দোকানে চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকানীদের বরাত দিয়ে তিনি জানান, চোর চক্রটি স্বর্ণ ঘর জুয়েলার্স, সুচিত্রা জুয়েলার্স ও সাইমা জুয়েলার্স এর ভোল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় শো কেসে রাখা ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫ হাজার টাকা চুরি হয়। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

