মাগুরায় ২৮ মে থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

মাগুরানিউজ.কমঃ

news_img (1)

মাগুরা-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৮ মে মধ্যরাত থেকে কার্যকর হবে এ নিষেধাজ্ঞা।

সোমবার ইসির সহকারি সচিব রাজীব আহসান স্বাক্ষরিত ওই নির্দেশনাটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিবের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে মাগুরা-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে ২৯ তারিখ মধ্যরাত ১২টা থেকে ৩০ মে রাত ১২টা পর্যন্ত সকল মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। অন্যদিকে ২৮ মে রাত ১২টা থেকে ১ জুন রাত ১২ পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকের বেলায় এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া সংবাদ সংগ্রহের জন্য দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকরাও এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি সার্ভিসসহ জরুরী পণ্য সরবরাহের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য থাকবে।

গত ৯ মার্চ মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সে মোতাবেক ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ মে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব, এনপিপির কাজী তৌহিদুল আলম, বিএনএফ-এর মুতাসিন বিল্লা ও স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়।

৩০ মে মাগুরা-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: