মাগুরানিউজ.কমঃ
সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাড. নিতাই রায় চৌধুরির স্ত্রী ঝুমুর রায় চৌধুরী গতকাল (শুক্রবার) ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। তার বয়েস হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
গতকাল বিকালে মাগুরার মহম্মদপুরের হাটবাড়িয়ায় গ্রামের বাড়িতে পারিবারিক শ্মসানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

