মাগুরায় সাক্ষরতা দিবসের র‌্যালী ও আলোচনা সভা

মাগুরানিউজ.কম: ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ঘোষিত আর্ন্তজাতিক সাক্ষরতা দিবসের file (11)আলোকে সকালে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কালাচাদ সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা এনজিও কোঅর্ডিনেটর মো: আব্দুল হালিম।

র‌্যালীতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী ও স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। র‌্যালী শেষে জেলা প্রশাসকের মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য“সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূল কথা” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বর্তমান সরকারের শিক্ষার প্রসার ও নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার উপর গুরুত্বারোপ করেন।

সরকারের শিক্ষানীতি-২০১০কে আরো গতিশীল করতে বক্তরা সকলের প্রতি আহবান জানান। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের নিরক্ষর জনগোষ্টির সাক্ষর ও জীবন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি আধুনিক ও কর্মমূখী শিক্ষায় শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার উপরও সভায় আলোচনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: