মাগুরায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহন

মাগুরানিউজ.কমঃ 

file (2)

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের মধ্যে মাগুরাতে আজ শুক্রবার নির্বিঘ্নে শেষ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ এসএসসিতে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ইতিহাস, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় পরিচিতি এবং দাখিলে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে হরতালের কারণে এ পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়। পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিরাপদে পরীক্ষা সম্পন্ন করার উদ্দেশে মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করেছে মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা জেলা পুলিশ। এ জন্য পরীক্ষা কেন্দ্র ও রাস্তায় কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।  

জেলা প্রশাসনের সুত্রমতে, মাগুরাতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে।

মাগুরাতে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সকাল নয়টা থেকে পরীক্ষা শুরু হয়। মাগুরার বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থা লক্ষ করা যায়।

সকালে জেলা ছাত্রলীগের পক্ষ থেকেও নজরদারি করা হয় বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সাপ্তাহিক ছুটির দিন আজ সকালে কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল নয়টায় পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীর সঙ্গে অভিভাবক ছিলেন। দুপুর ১২টায় পরীক্ষা শেষে শান্তিপূর্ণভাবেই শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে আসে।

পরীক্ষা শেষে একটি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী সাহিবা আলমের ভাষ্য, পরীক্ষা ভালো হয়েছে। তবে আজকের এ পরীক্ষাটি গত রোববার হওয়ার কথা ছিল। সময়মতো পরীক্ষা দিতে পারলে ভালো হতো। আগামীকালের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাও ভালোভাবে দেওয়া যাবে বলে আশা করছে সে।

এক পরীক্ষার্থীর মার ভাষ্য, পরীক্ষা কেন্দ্রের আশপাশে নিরাপত্তাব্যবস্থা ভালো ছিল। তবে কালকের পরীক্ষার পর পরবর্তী পরীক্ষা কবে হবে, তা জানেন না বলে তিনি উদ্বিগ্ন। এমন অনিশ্চিত অবস্থা থেকে মুক্ত হতে চান তিনি।

মাগুরার পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাসায় ফিরছে।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিরাপদে বাসায় ফিরতে সহায়তা করতে পুলিশের টহল দল কেন্দ্র থেকে সড়কে টহল দিচ্ছে। পরীক্ষার উত্তরপত্রও পুলিশি পাহারায় নেওয়া হচ্ছে।

এছাড়া ২২ ফেব্রুয়ারির পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: