মাগুরায় শান্তিপূর্ণভাবে চলছে হরতাল, আটক ৪

মাগুরানিউজ.কমঃ 

Police-1422166879

মাগুরায় লাগাতার অবরোধের সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতাল  রোববার  সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে। হরতালে নাশকতার আশঙ্কায় পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাগুরা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি-জামায়াতের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন কুমার রায় জানান, নাশকতার আশঙ্কায় শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত সমর্থক এ্যাডভোকেট শফিকুল ইসলাম, বিএনপিকর্মী মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামের সিদ্দিক হোসেন, আব্দুল মাজেদ ও লক্ষ্মীপুর জগদল গ্রামের আজিজুর রহমানসহ চারজনকে আটক করা হয়েছে।

আটকের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আইনজীবী শফিকুল ইসলাম কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি মাগুরায় জামায়াতের আটক নেতাকর্মীদের মামলার আইনজীবী। এ কারণে পুলিশ তাকে হয়রানির জন্য আটক করেছে।

 

এ দিকে সকাল থেকে মাগুরায় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে হরতাল। হরতালে নাশকতা মোকাবেলায় মাগুরা শহর ও তিনটি উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। হরতাল শুরুর পর এ পর্যন্ত কোথাও কোনো ঝটিকা মিছিল কিংবা নাশকতার খবর পাওয়া যায়নি। হরতাল-অবরোধে জেলা বিএনপি ও জামায়াতের কোনো নেতা-কর্মী মাঠে নেই।  

মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় তেমন হরতাল পালিত হচ্ছে না। এ সব এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। 

হরতালে নাশকতা ঠেকাতে শহরের ভায়না, চৌরঙ্গী  মোড় ও খুলনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে  অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। টহল দিচ্ছে বিজিবিও।

 

মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, ‘স্পর্শকাতর সব জায়গায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: