মাগুরায় মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১,আহত ২

মাগুরানিউজ.কমঃ 

magura_map

মাগুরা সদর উপজেলার বারো মাইল এলাকায় শুক্রবার বিকালে মোটরসাইকেল আরোহী সুজন মোল্যা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

তিনি মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের লাভলু মিয়ার ছেলে। এ সময় জিহাদ (২৬) ও ফরিদ (২৫) নামে অপর দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

আহত ফরিদ জানান- সন্ধ্যা  ৬টার দিকে তারা তিন বন্ধু মোটরসাইকেল যোগে আলমখালি থেকে মাগুরার দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক সুজনসহ তারা তিনজনই আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা ৭টার দিকে সুজন মারা যান।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরুণ কান্তি ঘোষ তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তবে পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: