মাগুরায় মীর সাঈদের রিমান্ড মঞ্জুর, পরক্ষণেই স্থগিত

মাগুরানিউজ.কমঃ

download9

ছাত্রলীগ কর্মী রাজন খান হত্যা মামলার প্রধান আসামি মীর সাঈদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় শ্রীপুর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে আসামী পক্ষ এটির বিরুদ্ধে জজ আদালতে রিভিশন আবেদনের জন্য সময় প্রার্থনা করায় আপতত এটি  স্থগিত হয়ে যায়।

মাগুরার শ্রীপুর থানার ওসি আওলাদ হোসেন জানান, গত শুক্রবার রাতে যশোর বিমানবন্দর থেকে  র‌্যাব সদস্যরা মীর সাইদকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ৪টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় দায়েরকৃত মামলায় বুধবার মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন বেগমের কাছে আটককৃত সাঈদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

এ সময় বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু পরবর্তীতে আসামী পক্ষ জজ আদালতে রিমান্ডের বিরুদ্ধে রিভিশনের জন্য সময় চাইলে একই আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তা মঞ্জুর করলে রিমান্ডের আদেশ আপাতত স্থগিত হয়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: