মাগুরায় মাধ্যমিক শিক্ষকদের ৩দিনের কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের আইসিটি বিষয়ক স্বক্ষমতা বৃদ্ধির জন্য ৩দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়েছে।

সদর উপজেলা শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাসের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান।

বিশেষ অতিথি ছিলেন জাইকার প্রতিনিধি আশরাফ মাহমুদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানজিরা রহমানসহ অন্যরা।

আয়োজকেরা জানান, ৩দিনের কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শামসুজ্জামান সেলিম, ইমাম হোসেন, বিরাট কুমার, নিতিশ কুমার ও নার্গিস পারভীন। কর্মশালায় কম্পিউটরের সর্বশেষ প্রযুক্তির ব্যবহার, সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটিসহ সর্বশেষ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে শিক্ষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: