মাগুরায় শিবির ‘ক্যাডার’ কুতুব উদ্দিন জেলহাজতে

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কুতুব উদ্দিন (২৫) নামে শিবিরের এক ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। 

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের সময় মাগুরা-ঝিনাইদহ সড়কে বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত কুতুব উদ্দিন ছাত্র-শিবিরের শীর্ষ স্থানীয় ক্যাডার। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর সম্প্রতি সে এলাকায় ফিরে আবারো তার সহকর্মীদের সংগঠিত করে নতুন করে নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া একাধিক ফেসবুক আইডির মাধ্যমে সে নাশকতা সৃষ্টির জন্য উসকানি ও সরকারবিরোধী নানা তৎপরতা চালিয়ে আসছে। অবশেষে সদর থানা পুলিশ গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। আজ বুধবার তাকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ওসি আরো জানান, কুতুব উদ্দিন সদর উপজেলার ইছাখাদা গ্রামের সৈয়দ আলীর পুত্র। সৈয়দ আলীও জামায়াতের রাজনীতির সাথে জড়িত এবং বিগত সরকারবিরোধী আন্দোলনের সময় গরুর ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন হাজত বাস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: