মাগুরানিউজ.কম:
মাগুরায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
জেলা ডিবি পুলিশ জানায়, গতরাত ১টায় ডিবির বিশেষ টিম অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন ইছাখাদা এলাকা থেকে মো. রফিকুল মোল্যা (২৪), পিতা-মো. আকমল মোল্লা, সাং-শ্রীরামপুর, থানা ও জেলা-মাগুরাকে গাঁজা বিক্রয় করার সময় ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
ডিবি পুলিশ আরো জানায়, এসময় অপর এক মাদক ব্যবসায়ী মো. আলফু (৪০), পিতা-শাহাদাৎ হোসেন, সাং-শ্রীরামপুর, থানা ও জেলা-মাগুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

