মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের একটি মাঠ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সি এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। তবে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, সদর উপজেলার আমুড়িয়া ধান খোলা মাঠে একটি পাট ক্ষেতের মধ্যে লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

