মাগুরায় ভ্রাম্যমাণ আদালতে শিক্ষকের জরিমানা

মাগুরানিউজ.কমঃ 

downloadমাগুরার মহম্মদপুরে চলমান জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কেন্দ্রে অনধিকার প্রবেশ ও প্রতারণার দায়ে মিরাজুল ইসলাম নামে এক শিক্ষকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে। মিরাজুল ইসলাম শিবরামপুর গ্রামের মৃত আবদুল শিকদারের ছেলে ও কেড়িনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সুত্র জানায়, রোববার বিজ্ঞান পরীক্ষার দিনে বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনধিকার প্রবেশ ও প্রতারণার মাধ্যমে শিক্ষক পরিচয় দেয়ার অপরাধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) ১৯৮০ এর ১০ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

কেন্দ্র সচিব রতন আলী খাঁন জানান, কেড়িনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার স্কুলের সহকারী শিক্ষক মিরাজুল ইসলামকে কক্ষপরিদর্শকের দায়িত্ব দেয়ায় তিনি তা পালন করছিলেন। কিন্তু বিধি মোতাবেক ওই শিক্ষকের নিয়োগ না হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: