মাগুরানিউজ.কমঃ
এইচএসসি পরীক্ষা শুরুর দিনে মাগুরা আদর্শ কলেজ পরীক্ষা কেন্দ্রের ৩ টি কক্ষে ১৫০ জন ছাত্রের মাঝে বাংলা প্রথম পত্রের উত্তর পত্র ভুল করে খ সেট প্রদান করে। ছাত্রদের চাপের মুখে ক সেটের নতুন উত্তর পত্র সরবরাহ করে। নতুন উত্তর পত্র দেয়ার ১০ মিনিট পরই পরীক্ষার সময় শেষ দেখিয়ে ছাত্রদের নিকট থেকে ক সেটের উত্তর পত্র কেটে নেয়া হয়। পরে ছাত্ররা বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে অভিযোগ দেয়।
এ সময় উপস্থিত ছাত্রদের নাম ঠিকানা রোল নং লিখে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বাসায় চলে যেতে বলেছে বলে প্রদীপ কুমার নামের এক ছাত্র জানান। তবে এ ব্যাপারে মাগুরা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

