মাগুরায় ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিমিয়

মাগুরানিউজ.কমঃ

mnews

মাগুরার সব ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবস্থাপকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বুধবার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সারাদেশে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে চুরি, ছিনতাই, ডাকাতি ও ডাকাতিকালে খুনসহ বিভিন্ন কারণে জেলার আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার একে এম এহ্সান উল্লাহর সভাপতিত্বে সভায় কৃষি ব্যাংকের ডিজি এম ভগবতী রঞ্জন বিশ্বাস, জনতা ব্যাংকের এজিএম আব্দুল মান্নানসহ মাগুরা জেলার সব ব্যাংকের ব্যবস্থাপকরা উপস্থিত থেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন।

জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ব্যাংকগুলোর প্রয়োজনীয় সব রকম নিরাপত্তার প্রদানের আশ্বাস দেন।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন-সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, ডিআইও ওয়ান জামাল উদ্দিন, সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: