মাগুরাসহ ১৮ জেলার ১১৬ জনকে বঙ্গোপসাগরে থাইল্যান্ডের ট্রলার থেকে উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

11109715_10154287912662588_7474847150788305215_n

সেন্ট মার্টিন দ্বীপের কাছ বঙ্গোপসাগর থেকে উদ্ধার হওয়া ১১৬ যাত্রীকে উদ্ধার করে টেকনাফে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার সকাল ছয়টার দিকে দুইটি ফিশিং ট্রলারে করে তাদের সবাইকে টেকনাফে নিয়ে যাওয়া হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার হাজি ফরিদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে তাদের সেন্ট মার্টিন দ্বীপ থেকে আরো দক্ষিণে গভীর সমুদ্র থেকে উদ্ধার করা হয়। রাত সাড়ে নয়টার দিকে সেন্টমার্টিন থেকে তাদের টেকনাফের উদ্দেশ্যে পাঠানো হয়।

তিনি বলেন, থাইল্যান্ডের কাঠের তৈরি ট্রলারটি টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা হলেও শাহপরীর দ্বীপ বদরমোকাম এলাকায় পৌঁছালে বিকল হয়ে বালুর চরে আটকা পড়ে যায়। পরে রাত তিনটার দিকে টেকনাফ থেকে তিনটি ও সেন্ট মার্টিন থেকে একটি ট্রলার আটকাপড়া যাত্রীদের তুলে নেয়। পরে তাদেরকে টেকনাফে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া যাত্রীরা মাগুরা, নরসিংদী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বগুড়া, কক্সবাজার, ফরিদপুর, বান্দরবন, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, বি-বাড়িয়া এবং বগুড়া জেলার বাসিন্দা।

চট্টগ্রাম থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে ট্রলারে করে রওয়ানা দেয় তারা। তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: