মাগুরায় বোমা হামলায় আ.লীগ নেতা আহত

মাগুরানিউজ.কমঃ 

magura-1417147091

বোমা হামলায় মাগুরা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়েছেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাত দূর্বৃত্তরা শহরের মীরপাড়ায় তার বাড়িতে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটালে তিনি বোমার স্পিলিন্টারে আহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা ও  আলামত উদ্ধার করেছে। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

সদর থানার এসআই নিমাই চন্দ্র জানান, রাত সাড়ে নয়টার দিকে শহরতলির মীরপাড়ার বাড়িতে মীর রাজ্জাক মোটরসাইকেলে করে ঢুকছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে তার ডান পায়ে বোমার স্প্লিন্টার বিঁধে জখম হন।

আহত মীর আব্দুর রাজ্জাক জানান, কে বা কারা তাকে উদ্দেশ্য করে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা তিনি বুঝতে পারছেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: