মাগুরায় বিবিসি বাংলাদেশ সংলাপ শনিবার

মাগুরানিউজ.কমঃ

bbc_sm_813546749২৩ আগস্ট শনিবার মাগুরার আসাদুজ্জামান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিবিসি বাংলাদেশ সংলাপের তৃতীয় সিরিজের বিরাশিতম পর্ব। 

এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ এবং উপস্থিত প্যানেল সদস্যদের কাছে সরাসরি প্রশ্ন করতে পারবেন। এই পর্বে সরাসরি অংশ নেওয়ার জন্য মাগুরা ও কাছাকাছি এলাকায় বসবাসকারী দর্শকরা সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে: ০১৭৫২৭৭৭২২২।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বিবিসির পক্ষ থেকে জানানো হয়-‘বিবিসি বাংলাদেশ সংলাপ’ অনুষ্ঠানটি ‘বিবিসি বাংলা রেডিওতে প্রচারিত হয় প্রতি রোববার রাত ৮টায় এবং পুনঃপ্রচারিত হয় মঙ্গলবার রাত ৮টায়। 

এছাড়া ‘চ্যানেল আই’তে অনুষ্ঠানটি প্রচারিত হয় সোমবার রাত ৭টা ৫০ মিনিটে এবং পুনঃপ্রচারিত হয় প্রতি মঙ্গলবার সকাল ৫টা এবং বিকেল ৩টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন।

বিবিসি বাংলাদেশে সংলাপের ১৭টি পর্ব অনুষ্ঠিত হয়েছে ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে। এ অনুষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ ইস্যুতে ঢাকার বাইরের বিভিন্ন জেলার নাগরিকদের মতামত তুলে আনার চেষ্টা করা হয়েছে। 

এ পর্যন্ত ঢাকার বাইরে ছয়টি বিভাগ এবং ৮টি জেলায় অনুষ্ঠিত হয়েছে বিবিসি বাংলাদেশ সংলাপ।  
 
বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলা’র যৌথ আয়োজনে পরিচালিত অনুষ্ঠানটি ইতোমধ্যে টিভি, রেডিও ও অনলাইনের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: