মাগুরানিউজ.কমঃ
নিজ বাড়ির বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাগুরায় রবিউল (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরের দিকে শহরের আদর্শপাড়ায় বাদল শেখের ছেলে রবিউল ড্রিল মেশিন দিয়ে নিজ বাড়ির বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


