‘বীর’ এবং ‘জারা’র যুদ্ধে ৫-০ এগিয়ে গেলেন বীর

মাগুরানিউজ.কমঃ

y8

পাঁচ বল, প্রয়োজন সাত। ক্রিজে গতবার বাউন্ডারি মেরে কাপ জেতানো পিযুষ চাওলা আর ৪৪ বছর বয়সী ‘চায়নাম্যান’ ব্রাড হগ। অনুরিতের বলে ব্যাট ছুঁতেই এক রানের জন্য দৌড়লেন নন-স্ট্রাইকার হগ। কিন্তু চাওলা ফেরত পাঠালেন। বেচারা হগ ক্রিজে ফেরার আগেই রান আউট। ইডেন যখন রান না নেওয়ার জন্য চাওলাকে অভিশাপ দিচ্ছে, তখনই পরের বলে ছয় মেরে নাইট স্পিনার বুঝিয়ে দিলেন সঠিক কাজই করেছেন।

পাঞ্জাবের স্কোরকে ছুঁয়ে যখন জয় এসেই গেল ধরে নিয়েছে ইডেন, তখনই ফের বিপর্যয়। অনুরিতের ওয়াইড বল তাড়া করতে গিয়ে ঋদ্ধির হাতে ধরা পড়ল পিযুষ। শেষে নাইট হিসাবে ক্রিজে এসে স্কোয়ার লেগে ঠেলে নারিন এক রান নিতেই গর্জে উঠল ইডেন। টান টান উত্তেজনার ম্যাচে কিংস ইলিভেন পাঞ্জাবকে ১ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ঘরের মাঠে স্বপ্নের ফর্মে থাকা নাইটরা এ দিনও ছিল ফেভারিট। কিন্তু শুরুটা মনের মতো হয়নি গম্ভীরদের। কোচ সঞ্জয় বাঙ্গারকে সত্যি প্রমাণ করতেই যেন নাইটদে ঝটকা দিচ্ছিল প্রীতির দল। ভালো ব্যাট করলেন মোটামুটি সবাই। শেষ পর্যন্ত ম্যাড ম্যাক্স এবং কিলার মিলারের দাপটে ১৮৩ রানে শেষ হয় পাঞ্জাব। এ দিন বল হাতে হগ-রাসেলদের ব্যর্থতা একাই ঢেকে দিলেন সুনীল নারিন।

অ্যাকশন শুধরে আইপিএল সংসারে ফিরেছেন মাত্র এক ম্যাচ আগে। আর এ দিনই ইডেন দেখল নারিন আছেন নারিনেই। চার ওভারে চার উইকেট নিয়ে একাই শেষ করে দিলেন পাঞ্জাবকে।

অন্যদিকে আন্দ্রে রাসেল কেকেআরের এই মৌশুমে প্রতি ম্যাচ জেতার পিছনেই কোনো না কোনো ভাবে হাত আছে এই ক্যারিবিয়ান অল রাউন্ডারের। ‘মধ্যবিত্ত’ এই অল রাউন্ডার একেবারে অভিজাত হয়ে উঠেছেন এই টুর্নামেন্টে। বল হাতে ম্যাক্স-মিলারদের অত্যাচার সহ্য করে ব্যাট হাতে সেই অস্ত্রেই তাদের ঘায়েল করলেন রাসেল। ২১ বলে ৫১ রান করে প্রায় একাই জিতিয়ে দিলেন নাইটদের।

এ দিনের জয়ের ফলে ধোনির চেন্নাইকে সরিয়ে লিগ তালিকায় এক নম্বরে উঠে এল কিং খানের নাইট রাইডার্স এবং পৌঁছে গেল নক আউটে। আর হ্যাঁ, ‘বীর’ এবং ‘জারা’র যুদ্ধে ৫-০ এগিয়ে গেলেন বীর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: