মাগুরায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ

মাগুরা, ৯ জুলাই : গ্রাম পর্যায়ে পুলিশী সেবা পৌছে দিতে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন পরিষদে বুধবার বিকালে উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হলো। ইউনিয়ন পরিষদ ভবনের কক্ষে বিট কার্যক্রম পরিচালনা করা হবে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, মেট্রোপলিটন এলাকাগুলিতে চলমান পুলিশিং সেবার অনুকরণে প্রান্তিক নাগরিকদের দ্বারগোড়ায় পুলিশি সেবা সহজে পৌছে দিতে পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ানের পক্ষে বুধবার বিকালে চাউলিয়া ইউনিয়ন পরিষদে ‘বিট পুলিশিং’ কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে জেলার ৩৬ ইউনিয়নে পুলিশের নতুন এ সেবা পদ্ধতি‘ বিট পুলিশিং’ চালু করা হবে। তিনি আরো জানান, ‘বিট পুলিশিং’ বাস্তবায়নে মাগুরা পৌরসভার ০৯ টি ওয়ার্ডসহ সদর উপজেলার ১৩ টি ইউনিয়নকে মোট ২২ টি পৃথক বিটে বিভক্ত করেছে মাগুরা সদর থানা পুলিশ। চাউলিয়া ইউনিয়নের ১৮ নং বিটের শুভ উদ্ভোধনের মাধ্যমে যাত্রা শুরু হলো। এ সময় উপস্থিত ছিলেন (ওসি) অপারেশন্স, সাইদুর রহমান, বিট ইনচার্জ এসআই দিপংকর,এএসআই হাসানুজ্জামান, চাউলিয়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানসহ মেম্বর ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: