মাগুরায় বিএনপি নেতা নিহত, পুলিশের গুলিতে মৃত্যু হয়নি জানালেন এসপি

মাগুরানিউজ.কমঃ 
ry4rtrytyut
আজ মাগুরা-যশোর সড়কে শালিখা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় রোরবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংর্ঘষ হয়।এর কিছুক্ষণ পর ঘটনাস্থলের পাশে একটি ঝোঁপের মধ্য থেকে শতখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
এতে শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথসহ ৪ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি পেট্রোলবোমা উদ্ধার করেছে।
নিহত মশিউর ছয়ঘরিয়া গ্রামের মৃত গোলাম নবীর ছেলে।
 
মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, অবরোধ সমর্থকরা মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় সংঘবদ্ধ হয়ে যানবাহন ভাংচুর ও পেট্রোলবোমা নিক্ষেপের চেষ্টা করে। খবর পেয়ে শালিখা থানা পুলিশ সেখানে পৌঁছে সহিংস কর্মকাণ্ড থেকে তাদের সরানোর চেষ্টা করে। অবরোধকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়লে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। 
 
পুলিশ সুপার দাবি করেন, মশিউর রহমান পুলিশের গুলিতে মারা যাননি। পুলিশ শর্টগানের গুলি চালিয়েছে।
 
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মজিদ মমতাজ জানান, নিহতের হাঁটুতে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: