মাগুরানিউজ.কমঃ
নাশকতা সৃষ্টির আশঙ্কায় রোববার রাতে মাগুরা সদর, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন মাগুরা পৌর ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান তুহিন, সদর উপজেলার চাউলিয়া ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, রামদেবগাতির বিএনপি সদস্য সালাম মোল্যা, শ্রীপুর উপজেলার শ্রীকোল এলাকার বিএনপি সদস্য টিপু সুলতান, খামারপাড়ার বিএনপি সদস্য লুৎফর রহমান ও অলিয়ার রহমান। মহম্মদপুর উপজেলার সিরগ্রামের বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন, পলাশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সদস্য মিজানুর রহমান, বড়রিয়ার বিএনপি সদস্য নূরুল ইসলাম ও শালিখা উপজেলার শতখালী এলাকার জামায়াত কর্মী কাইয়ুম আলীসহ ১১ নেতা-কর্মী।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


