মাগুরায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পুলিশের ব্যাপক তল্লাশি

মাগুরানিউজ.কমঃ 

images (1)

মাগুরার মঘীর ঢাল এলাকায় শনিবার রাত ৮টার দিকে একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে মাগুরা সদর উপজেলার মালিক গ্রামের ৯ ট্রাকশ্রমিক দগ্ধ হন। তাদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলী রাতে ও রবিবার দুপুর ১২টায় শাকিল হোসেন মোল্যা নামে দুজন মারা যান।

পেট্রোলবোমায় মাগুরায় ৯ ট্রাকশ্রমিক দগ্ধের ঘটনায় শনিবার রাতভর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির বাড়িসহ ১৫টি বাড়িতে পুলিশ তল্লাশির নামে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাগুরা জেলা বিএনপির সেক্রেটারি আলী আহমেদের স্ত্রী শামসুন নাহার অভিযোগ করেন, সদর উপজেলার পাকাকাঞ্চনপুর গ্রামের বাড়িতে তার স্বামীকে খুঁজতে সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমারের নেতৃত্বে ২০-২৫ জন পুলিশ তল্লাশির নামে আসবাবপত্র ভাঙচুর করে। একইভাবে জেলা বিএনপির সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, পৌর বিএনপির সহ-সভাপতি ও কাউন্সিলর মাসুদ হাসান খান কিজিলের আবালপুর গ্রামের বাড়িতে পুলিশ ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার।

অন্যদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের গ্রামের বাড়ি সদর উপজেলার আন্দোলবাড়ী গ্রামে পুলিশ আসবাবপত্র ভাঙচুর ও কাঁথা-কাপড়ে আগুন দিয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে সুমি আক্তার অভিযোগ করেছেন।

এ ব্যাপারে মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পুলিশ কারও বাড়িতে ভাঙচুর করতে পারে না। তাদের অভিযোগ সত্য নয়। অনেককে আটক করা হয়েছে, যা যাচাই-বাছাইয়ের পর জানানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: