মাগুরানিউজ.কমঃ
বিকেল ৪টার দিকে মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার শতখালী এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন।
মাগুরা থেকে যশোরগামী যাত্রীবাহী বাসটি শতখালী এলাকায় পৌঁছে সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ১০ বাসযাত্রী আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে মাগুরা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।


