থমথমে মাগুরার বুনাগাতী: বাস কাউন্টারের দখল নিয়ে সংঘর্ষে আহত ২০

মাগুরানিউজ.কমঃ 

images (2)

থমথমে মাগুরার বুনাগাতী বাজার। সতর্ক অবস্থায় পুলিশ। শনিবার রাত ৯টার দিকে বুনাগাতী বাজারে বাস কাউন্টার দখল নিয়ে এক সংঘর্ষ হয়। 

সংঘর্ষে আহতদের মধ্যে ৯ জনকে শালিখা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাকের্ল) সুদর্শন কুমার রায় জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ১০ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এখন পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ মামলা করেনি বলে জানান তিনি। 

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীগ লীগ নেতা বখতিয়ার গ্রুপের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুস্তাহার মোল্লার ছেলে রমীজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

শনিবার রাতে বুনাগাতী বাজারে বাস কাউন্টারের দখল নিয়ে এ দুপক্ষের সংঘর্ষ বেধে যায়।

ইট পাটকেল, লাঠিশোঠা, ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। প্রায় দুই ঘণ্টা ধরে বুনাগাতী বাজার ও এর আশপাশের গ্রামগুলোতে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।

ওই সময় তারা ২৫ থেকে ৩০টি দোকানঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয় বলে ভিযোগ জানান এলাকাবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: