মাগুরানিউজ.কমঃ
আজ সকাল দশটায় মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের ‘বৌ বাজারে’র নাম পরিবর্তন করে পারনান্দুয়ালী ‘সকাল বাজার’ নামটি আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আলহাজ মো: আব্দুল কাদের গণী মোহন, মাগুরা পৌরসভার ৪,৫ ও ৬ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর জনাব মোছা: উম্বিয়া কুলসুম (উর্মি) , মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব মো: কুতুব উদ্দিন আহমেদ ( কুতুব),পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো: আলী রেজা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


