মাগুরানিউজ.কমঃ
মাগুরা পৌরসভার শিবরামপুর এলাকা থেকে আজ বুধবার বিকালে অভিযান চালিয়ে ৩১৭ বোতল ফেনসিডিলসহ মোঃ আসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে এলাকায় মাদক সম্রাট বলে কুখ্যাত ও একাধিক মাদক মামলার আসামী।
মাগুরা সদর থানার ওসি আসাদুজ্জামান মিয়া জানান – গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টার দিকে আসলামের বাড়ির গোপন আস্তানায় অভিযান চালালে সেখানে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩১৭ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ইতিপূরবে একাধিক মাদক মামলা রয়েছে। সে শিবরামপুর এলাকার মোঃ সাকির মিয়ার ছেলে।


