মাগুরায় প্রতিপক্ষের দেওয়া আগুনে ১৭টি ঘর পুড়ে ছাই

মাগুরানিউজ.কমঃ

SASA20141104092636

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে প্রতিপক্ষের দেওয়া আগুনে ১৭টি বাড়ি ও পাঁচটি দোকান পুড়ে গেছে।

সোমবার সকালে সংঘর্ষের জেরে রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বালিদিয়ার ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা ইউনুস সিকদারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে একটি বিরোধপূর্ণ জমি চাষ নিয়ে সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে ২০টি ঘর ও ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায় প্রতিপক্ষের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ ।সংঘর্ষে  নারী ও শিশুসহ অন্তত ৩০জন আহত হয়েছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: