মাগুরানিউজ.কমঃ
মাগুরায় প্রচন্ড শীতে তিন শতাধিক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে । এদের মধ্যে ৭৫টি শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত তিন দিনে এই আক্রান্তের সংখ্যা বেড়েছে । এদের বয়স ১ মাস থেকে ৫ বছর ।
মাগুরা সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র ১০টি বেড রয়েছে সেখানে আজ দুপুর পর্যন্ত ভর্তি রয়েছে ৭৫টি শিশু । বেডের অভাবে অনেক শিশু রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে ।
মাগুরা সদর হাসাতালের শিশু বিভাগের চিকিৎস ডা: জয়ন্ত কুমার কুন্ডু জানান, হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড রয়েছে মাত্র ১০টি সেখানে শিশু রোগী ভর্তি রয়েছে ৭০টি । সারা বছর সব সময় রোগীর চাপ থেকে যায় ।

