মাগুরায় পেট্রলবোমা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

মাগুরানিউজ.কমঃ

trak-1426961969

মাগুরায় পেট্রলবোমা হামলায় তিন শ্রমিকের মৃত্যু ও ছয়জন গুরুতর দগ্ধের ঘটনায় সন্দেহভাজন গাজী খালিদ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মহম্মদপুর থানার পুলিশ উপজেলার বালিদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। খালিদ ওই গ্রামের গাজী মোসলেমের ছেলে। বোমা হামলায় ব্যহৃত মোটরসাইকেলটির মালিক এই যুবকের বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার রাতে মাগুরা-যশোর সড়কের মঘীরঢাল এলাকায় ট্রাকে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটে। পুলিশ পরে বোমা হামলায় ব্যহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে। উদ্ধারকৃত মোটরসাইকেলটির কাগজপত্রে মালিক হিসেবে আটক যুবক খালিদের নাম রয়েছে।

তবে তার বাবা গাজী মোসলেম দাবী করেন, ‘গাড়টি তিন বছর আগে তার ছেলে বিক্রি করে দেয়। মালিকানার কাগজপত্র পরিবর্তন না করায় তার নামই রয়ে গেছে।’

মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ খালিদকে মাগুরার জেল হাজতে পাঠিয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘীর ঢাল এলাকায় গত শনিবার শনিবার সন্ধ্যা সোয়া আটটারদিকে একটি ট্রাকে দুটি পেট্রোল বোমা হামলায় চালকসহ নয়জন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে রওশন আলী (৪০), শাকিল মোল্যা (২০) ও মতিন বিশ্বাস (২৫) নামের তিনজন শ্রমিক মারা যান।

গুরুতর অন্য  ছয় দগ্ধ শ্রমিককে  ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: