মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

মাগুরানিউজ.কমঃ

War

মাগুরা সদর উপজেলার মাগুরা-নড়াইল সড়কের মান্দারতলা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ উজ্জ্বল হোসেন (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে তিন পুলিশ কনস্টেবল।

সোমবার শেষরাত ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-কনস্টেবল একরামুল (৩৫), রফিকুল (৫৪) ও নওশের আলী (৫৬)। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, রাত ৩টার দিকে টহলরত একদল পুলিশ মাগুরা-নড়াইল সড়কের মান্দারতলা এলাকায় টহলে যায়। এসময় একদল ডাকাত গাছ কেটে রাস্তায় বেরিকেড দিয়ে পুলিশের গাড়িকে আটকায়। এতে পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উজ্জ্বল হোসেন নামে এক ডাকাত আহত হয়। টের পেয়ে গ্রামবাসী ঘটনাস্থলে এসে ধাওয়া করলে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

পরে আহত উজ্জ্বলকে উদ্ধার করে মাগুরা সরকারি হাসপাতালে আনা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত উজ্জ্বল ওই এলাকার একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং ওই এলাকায় একাধিক ডাকাতিসহ খুনের মামলার আসামি। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।

মাগুরা-নড়াইল সড়কের মান্দারতলা এলাকায় প্রায়ই সড়কে গাছ ফেলে ডাকাতি করে আসছে একটি ডাকাতদল। ইতোপূর্বে এখানে ডাকাতির সময় বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী ও যাত্রীকে খুন করে সর্বস্ব কেড়ে নিয়েছে ডাকাতরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: