মাগুরায় পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কম: 

imagesমাগুরা শহরের দরি মাগুরা এলাকার একটি পুকুর থেকে আশরাফ শেখ (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ।শুক্রবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশরাফ ওই এলাকার সাবেক পুলিশ সদস্য মৃত আকবর হোসেনের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুরে আশরাফ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শুক্রবার বাড়ির পাশের ইট ভাটার পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মৃতদেহটি উদ্ধার করে থানায় খবর দেয়। আশরাফ মাদকাসক্ত ছিলেন। মাদকের প্রভাবেই তিনি পুকুরে পড়ে মারা গেছেন বলে মনে করছে তার পরিবার। 

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: