মাগুরায় পুকুর থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

magura_map

মাগুরা সদর উপজেলার সত্যবানপুর গ্রামের একটি পুকুর থেকে ঝিকু শেখ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় বেড়ইল পলিতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও একজন ভূষিমাল ব্যবসায়ী।

ঝিকু শেখের স্ত্রী মর্জিনা বেগম জানান, ৩ দিন আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। আজ শনিবার ওই গ্রামের সাহেব আলী মাস্টারের পুকুরে তার গলিত লাশ ভেসে ওঠে। পরে বিকেল সাড়ে ৩ টার  দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি। স্থানীয় বাজারের পাট ভূষিমাল ব্যবসায়ী ঝিকু শেখ ২ সন্তানের জনক।

স্থানীয় শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপুলিশ পরিদর্শক শ্যামা প্রসাদ জানান, লাশটি ২/৩ দিন আগের। কয়েকদিন পানিতে থাকার কারণে বিভিন্ন স্থানে গলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: