মাগুরায় পিস্তল-গুলিসহ গনপিটুনিতে আহত ৩ ছিনতাইকারী আটক

file.jrfytrpeg

মাগুরার শ্রীপুর উপজেলা থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা, ছিনতাইয়ের কাজে ব্যবহূত মোটরসাইকেল, পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়। 

আজ দুপুর ২টার দিকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। গয়েসপুর গ্রামে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।   

আটকরা হলো, কুষ্টিয়ার আড়য়াপাড়ার আব্দুর রশিদের ছেলে রাশেদুল (২৪), চৌড়হাস গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে হাসান (২৪) ও মোহাম্মাদ আলীর ছেলে মেহেদী হাসান (২৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, দুপুর ২টার দিকে তিন ছিনতাইকারীরা উপজেলার গয়েসপুর গ্রাম থেকে অস্ত্রের মুখে শ্রীপুরের ডাচ্ বাংলা ব্যাংকের ডি.এস.আর উত্তম দাসের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শ্রীপুর পুরাতন বাজার এলাকা থেকে রাশেদুল ও হাসানকে এবং পালানোর সময় চর শ্রীপুর মাঠ থেকে মেহেদীকে আটক করে। পরে তাদের কাছ থেকে পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও ছিনতাইকৃত ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসময় এলাকাবাসী ওই তিন ছিনতাইকারিকে গণপিটুনি দেয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বিকেলে তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। অধিকতর তথ্যের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: