মাগুরায় নাশকতার আশঙ্কায় ২দিনে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মী গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ 

86873_Arrest-2

মাগুরায় হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় ২দিনে বিএনপি-জামায়াতের ২৮নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে মাগুরা সদর, শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

সদর থানায় গ্রেফতারকৃতরা হলেন- সদরের চাউলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড  বিএনপির সভাপতি আলিমুজ্জামান, বিএনপি কর্মী পিকুল শেখ ও জগদল ইউনিয়ন বিএনপির কর্মী গোলাম রসুল।

শালিখা থানায় বিএনপি-জামায়াতের গ্রেফতারকৃতরা হলেন- শতখালী ইউনিয়ন জামাতের সহকারী আমির আনসার আলী, একই ইউপির যুবদলের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, আড়পাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির কর্মী নূর আলম ও ইকরাম হোসেন।

শ্রীপুর থানা পুলিশের হাতে গ্রেফতারকৃতরারা হলেন- কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল শেখ, বিএনপি কর্মী শফিকুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন বিএনপির কর্মী রহমান শেখ, মোসলেম শেখ, শহিদ শেখ, জামায়াত কর্মী আবুল কাশেম ও আবদুল ওহাব।

মহম্মদপুর থানায়-বালিদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও একই ইউনিয়ন জামায়াত কর্মী আকরামুজ্জামাকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত মাগুরা সদর, শালিখা ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটক নেতাকর্মীরা হলেন-সদর থানার রামনগরের রিয়াজ উদ্দিন (৩০), ভায়নার আনোয়ার শেখ (৩০), সাতদোহার আকাশ মল্লিক (২৫), পারলার পাভেল মল্লিক (২৮), আলমগীর হোসেন (২৫), অনিক মল্লিক ও সুমন শেখ (২২), শালিখা থানায় বাকলবাড়িয়ার সীমান্ত কুণ্ডু (৩০), মহম্মদপুর থানায় সিরগ্রামের আবু বক্কর (২৯), সিদ্দিক (৩০) ও সুমন মিয়া (২২)।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ওই ২৮ নেতাকর্মীকে গ্রেফতার করে। আটকদের  আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: