মাগুরানিউজ.কমঃ

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের নামে মাগুরায় বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, বোমা নিক্ষেপ, ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় বিভিন্ন থানায় রুজুকৃত মামলায় পুলিশ গত ৩০ দিনে মাগুরা জেলার ৪ উপজেলার বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত মোট ৫৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

