মাগুরায় দু’দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, ৫০ বাড়ি ভাঙচুর-লুটপাট

মাগুরানিউজ.কমঃ 

10416614_286200311561250yu_8300941705273ghg409055_n

মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলায় ৫০ বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীরা জানান, স্থানীয় রাজনৈতিক প্রভাব ও গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখর সমর্থিত টিটো মাস্টার ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সমর্থিত হাতেম আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে সম্প্রতি একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ধারাবাহিকতায় বুধবার সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাতেম আলীর নেতৃত্বে তার সমর্থকেরা টিটো মাস্টারের সমর্থকদের বাড়ি-ঘরে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট শুরু করে। পরে উভয়গ্রুপই পাল্টা হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িয়ে পড়ে।

এ সময় কমপক্ষে ৫০টি পরিবার ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন হোসেন বলেন, পুলিশের ধাওয়ায় সংঘর্ষকারীরা পিছু হটে যায়। সংঘর্ষে একাধিক বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে ভাঙচুরকৃত বাড়ির সঠিক সংখ্যা এখনও নিরুপণ করা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: