মাগুরানিউজ.কমঃ
মাগুরা-ফরিদপুর সড়কের রামনগরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে অর্ধশত যাত্রী। আজ বুধবার বেলা ৩টার দিকে যাত্রীবাহি দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত সাতজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ।
এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংঙ্কাজনক। আহতরা ও পুলিশ জানায়, সোহাগ পরিবহণের বাস খুলনা থেকে ঢাকাগামী একটি বাস এবং একই পরিবহণের বিপরীতমুখী বাসের সাথে অতিক্রম করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।


