মাগুরায় তিন ভাইসহ সাত জনকে কুপিয়ে জখম করলো প্রতিপক্ষ

মাগুরানিউজ.কমঃ

Magura-1417921875

পূর্বশত্রুতার জের ধরে হাট থেকে বাড়ি ফেরার  পথে তিন ভাইসহ সাতজনকে  কুপিয়ে গুরুতর আহত করেছে  প্রতিক্ষের লোকজন। শনিবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়ার বেথুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রবিউল ইসলাম (৪৫), শাহাদত হোসেন (৪০),  নবাব আলী (৩২),  লিটন (৩২), ইদ্রিস আলী (৪৫), সাহেব আলী (৪০) ও সজিব আলী (৩০)।

এদের সবাইকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে নবাব আলী ও রবিউলের অবস্থা আশঙ্কাজনক।

আর সাহেব, ইদ্রিস ও লিটন সহোদর। তারা বেথুড়ি গ্রামের ফেলু মোল্যার ছেলে।

পলাশ বাড়িয়ার প্রাক্তন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চুন্নু জানান, বেথুড়ি গ্রামের আহাদ মেম্বার ও আতর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বিবাদমান জমির গাছ থেকে কলা কাটা নিয়ে দুজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। আতর স্থানীয় বাবু মেম্বারের সমর্থক।

ওই ঘটনার জেরে আহাদ মেম্বারের লোকজন জোকার মোড় এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে ওৎ পেতে থাকে। হাট থেকে ফেরার পথে বাবু মেম্বারের সমর্থকদের ওপর হামলা চালিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় । হামলায় সাতজন গুরুতর আহত হয়েছেন।  

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজী মো. আবু আহসান এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: