মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার মাগুরা-যশোর সড়কের জাগলায় আজ শুক্রবার সকালে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নুরুল ইসলাম মাইক্রোবাস চালক ছিল বলে জানা যায়। এ সময় কমপক্ষে পাঁচজন মাইক্রো যাত্রী আহত হয়েছেন। নুরুল ইসলামের বাড়ি ঢাকার সাভার উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান- সকাল ৮টার দিকে যশোরের দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাস চালক নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে পাঁচজন মাইক্রো যাত্রী। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর মো. আজম জানান – সংঘর্ষের পর পালতক ট্রাকটিকে যশোর থেকে কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।


