মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজারে ট্রাকের চাপায় সুশীল হালদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বিকেল সোয়া ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুশীল হালদার উপজেলার হাজরাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বিকেলে সুশীল হালদার ইছাখাদা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঝিনাইদহের দিক থেকে আসা পণ্যবাহী একটি মিনি ট্রাক দ্রুতগতিতে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন।

