মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা: মৃত ১ ও মৃত্যুর সাথে লড়ছে ৮

মাগুরানিউজ.কমঃ 

trak-1426961969

শনিবার রাতে মাগুরার মঘীরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৯ শ্রমিকের একজন ঢাকা মেডিকেলে আনার পথে মারা যান।

এ ঘটনায় দগ্ধ অপর আট শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৮ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের মঘীরঢাল এলাকায় মাগুরাগামী একটি বালু বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছোঁড়া হয়। এতে মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে গেলে ৯ শ্রমিক দগ্ধ হন।

তাৎক্ষনিকভাবে তাদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে দগ্ধদেরকে রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে পথেই মারা যান রওশন বিশ্বাস নামে এক শ্রমিক। দগ্ধদের মধ্যে রয়েছেন রওশনের আরো তিন স্বজন।

চিকিৎসাধীন আট জনের মধ্যে ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘৯ জন রোগী পেয়েছি যাদের মধ্যে একজনকে অ্যাম্বুলেন্সেই আমরা মৃত অবস্থায় পেয়েছি, বাকি ৮ জনের ৯৯.৯% মৃত্যুর ঝুঁকি রয়েছে। ‘

মাগুরা সদর হাসপাতালে পুড়ে যাওয়া রোগীদের উন্নত চিকিৎসা ব্যবস্থা (বার্ন ইউনিট) না থাাকায় চিকিৎসকেরা দগ্ধদেরকে রাতেই ঢাকা মেডিকেলে নেয়ার সিদ্ধান্ত নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: