মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা: দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ 

news_picture_16651_magura-2

মাগুরায় ট্রাকে দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ পেট্রোল বোমায় দগ্ধ রওশন আলি  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার মালিক গ্রাম এলাকায়।

পেট্রােল বোমা হামলায় দগ্ধ সবাই পেশায় বালু শ্রমিক। দিন আনা দিন খাওয়া এসব শ্রমিকদের পরিবারের পক্ষে চিকিৎসা খরচ বহন করতে না পারায় চরম বিপাকে পড়েছেন তারা। এ বিষয়ে তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।

এর আগে শনিবার রাত সোয়া ৮টার দিকে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘীর ঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় ৯ জন শ্রমিক দগ্ধ হন।

অন্য দগ্ধ শ্রমিকরা হলেন- নাজমুল হোসেন (২৫), ইলিয়াস আলী (৩৫), মো. মতিন (৩০), আরব আলী (২৫), ফারুক আহম্মদ (৪০), ইমরান (৩২), শাকিল হোসেন (৩০), ও ইয়াদুল ইসলাম (৪৮)। এর মধ্যে ট্রাকচালক ইমরান আলীর বাড়ি ফরিদপুরের কামারখালি, আর বাকি ৮ জনের বাড়ি মাগুরার সদর উপজেলার মালিক গ্রামে।

অগ্নিদগ্ধ মতিন জানান, সন্ধ্যার পর শালিখার আড়পাড়া এলাকায় বালু নামিয়ে তারা ট্রাকে করে মাগুরা ফিরছিলেন। পথিমধ্যে মঘীর ঢাল এলাকায় পৌঁছালে রাস্তার পাশ থেকে দুর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা ছুড়ে। এ সময় মুহূর্তের মধ্যে গোটা ট্রাকে আগুন ছড়িয়ে পড়লে তারা সকলেই গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে।

মাগুরা সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। পুলিশ বিষয়টি নিয়ে জোর তদন্ত চালাচ্ছে । অবশ্যই দোষিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: