মাগুরানিউজ.কমঃ
মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় একটি ট্রাকে পেট্রোলবোমা হামলা চালিযেছে দুর্বৃত্তরা। এতে ওই ট্রাকে থাকা ৯ জন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বালু শ্রমিকরা কাজ শেষে ট্রাকে মাগুরায় ফিরছিলেন। এ সময় মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ৯ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে গুরুতর দগ্ধ ৬ জনকে ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে।


