মাগুরানিউজ.কমঃ
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের শিমুলিয়া এলাকায় বুধবার রাতে ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ৩০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪০ জনকে।
মাগুরা সদর থানার এসআই বিশ্বজিৎ দাস বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সদর থানায় এ মামলা দায়ের করেন।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার স্বার্থে সাংবাদিকদের কাছে মামলার এজহারভুক্ত আসামিদের নাম উল্লেখ করেনি এএসপি সুদর্শন।
উল্লেখ্য, বুধবার রাত ৯টার দিকে মাগুরা-যশোর সড়কে মাগুরা সদরের শিমুলিয়া এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয় অবরোধকারীরা। আগুনে ট্রাকের চালক চুন্নু ও হেলপার চয়ন অগ্নিদগ্ধ হন।


