মাগুরায় ছাত্রলীগকর্মী খুনের প্রতিবাদে বিক্ষোভ, কাল হরতাল

মাগুরানিউজ.কমঃ

images (8)সন্ত্রাসী হামলায় ছাত্রলীগকর্মী ও কৃতি ফুটবলার রাজন খান নিহতের ঘটনায় তার নিজ এলাকা খানপাড়ার বাসিন্দারা আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ ছাড়া ছাত্রলীগ প্রতিবাদ মিছিল করে আগামীকাল বৃহস্পতিবার মাগুরায় আধা বেলা হরতাল ডেকেছে।

বিক্ষোভ চলাকালে শহরের ঋষিপাড়ায় বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মীর আবু সাঈদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ এলাকাবাসী। এলাকাবাসী রাজন হত্যাকাণ্ডের জন্য মীর আবু সাঈদ ও তার বাহিনীকে দায়ী করে প্রশাসনে দেওয়া স্মারকলিপিতে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেছে।

মাগুরা সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে সরকারী হোসেন শহীদ সোহরাওর্য়াদী কলেজের ভিতরে মুখোশধারীরা রাজন খাঁন (২৬) ও আরিফ হোসেন (২৫) কে কুপিয়ে মারাত্বক আহত করে। মারাত্বক আহত অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত আরিফের চিকিৎসা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: