মাগুরায় চাঁদার টাকা না দেয়ায় কৃষককে ঘুম থেকে তুলে কুপিয়ে হত্যা, আটক ৩

মাগুরানিউজ.কমঃ 

downloadমাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে আলফু সরদার (৭৫) নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ঘুম থেকে ডেকে উঠিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানাগেছে। তিনি ওই গ্রামের মৃত: শমসের সরদারের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বুধবার সকালে পুলিশ তিনজনকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরার মর্গে পাঠানো হয়েছে। মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং ওসি মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

নিহতের ছেলে আলম সরদার জানান, বেশ কিছুদিন ধরে একই গ্রামের বাবন সরদারের ছেলে সামছু সরদারের নেতৃত্বে স্থানীয় একটি চক্র ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তার পিতার কাছে। দাবিকৃত টাকা না দেয়ার কারণে ঘটনার রাতে সামছু সরদারের নেতৃত্বে ১০/১২ জন অস্ত্রধারী আলফু সরদারকে ঘুম থেকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের সামছু সরদার, রুবেল ও ইমরান কাজী নামের তিন ব্যক্তিকে পুলিশ আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ হত্যাকান্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: